১৫ নভেম্বর চীনে হুয়াওয়ে ফোল্ডেবল ফোন

২৩ অক্টোবর, ২০১৯ ১৭:০৩  
অবশেষে আগামী মাস থেকে বিক্রি শুরু হতে যাচ্ছে হুয়াওয়ের বহুল বিলম্বিত ফোল্ডিং ফোন, মেট এক্স। বুধবার (২৩ অক্টোবর) একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেয় কোম্পানিটি। খবর সিনা ডিজিটাল। মেট এক্স একটি ৫জি ফোন। আর এ ফোনে রয়েছে হুয়াওয়ের কিরিন ৯৮০ প্রসেসর এবং বারং ৫০০০ মডেম এবং এটিতে রয়েছে একটি ডুয়াল-সেল ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি। আরও থাকছে ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যা দিয়ে ব্যাটারির ৮৫ শতাংশ পূর্ণ হবে মাত্র আধ ঘণ্টায়। নভেম্বরের ১৫ তারিখে ফোনটির শিপিং শুরু হবে চীনে। ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ ইউয়ান দামে। তবে আন্তর্জাতিক রিলিজ নিয়ে প্রশ্ন করলে হুয়াওয়ে এক বিবৃতিতে দ্য ভার্জকে জানিয়েছে যে, এ নিয়ে পর্যালোচনা করছে হুয়াওয়ে কর্তৃপক্ষ। ডিজিবাংলা/প্রান্ত